যাদের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনায় গড়ে উঠছে সুরমা সিটি
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
জমি ক্রয়, দলিল খরচ, মাটি ভরাট ও ডিজিটাল সার্ভেসহ প্রাথমিক কিস্তি বাবদ প্রকল্পভেদে ভিন্ন হয়ে থাকে। যা উপরের প্রকল্প সেকশনে স্পষ্টভাবে দেওয়া আছে। সদস্যের নিকট হতে নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করে মানি রিসিপ্ট প্রদান করা হবে। এই টাকা প্রকল্পের নিজস্ব সফটওয়্যারে পোস্টিং দেওয়া হয়, যা সদস্যগণ মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন।
না, বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস সকল সদস্যের জন্য উন্মুক্ত থাকবে এবং এর জন্য কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত পার্কিং স্পেস ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থ উক্ত টাওয়ারের সদস্যের মধ্যে সমহারে বণ্টন করা হবে।
সকল সদস্যদের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে দ্বিস্তর বিশিষ্ট লটারীর মাধ্যমে স্ব-স্ব ভবনের ফ্ল্যাট বণ্টন করা হবে।
সদস্যগণ মোবাইল অ্যাপের মাধ্যমে দৈনন্দিন যাবতীয় আয়-ব্যয়ের হিসাব ও খরচের ভাউচার পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া, তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী অডিট কমিটি নিয়মিত অডিট সম্পন্ন করে প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করবেন। নির্মাণ কমিটি ড্রয়িং অনুযায়ী ফিল্ড রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত কাজের ভিডিও চিত্রও সরবরাহ করবেন।
হ্যাঁ, নির্মাণ কমিটি সার্বক্ষণিক ভবন নির্মাণ ও যাবতীয় কাজ সম্পাদনের বিনিময়ে নির্মাণ ব্যয়ের শতকরা ০৫ ভাগ অর্থ সম্মানী হিসেবে প্রাপ্য হবেন। এই অর্থ প্রকল্পের তহবিল সাপেক্ষে ভাউচারের মাধ্যমে গ্রহণ করা হবে।
প্রতিটি ফ্ল্যাটে ০৩টি বেডরুম (বারান্দাসহ), ০৩টি বাথরুম (০২টি অ্যাটাচড ও ০১টি কমন), ০১টি কিচেন, ০১টি ড্রয়িং রুম এবং ০১টি ডাইনিং রুম থাকবে। এছাড়া ভবনে ০২টি খোলামেলা সিঁড়ি ও ১২ জন ধারণক্ষমতাসম্পন্ন ০২টি অত্যাধুনিক লিফটের ব্যবস্থা থাকবে।
ভবনে নিজস্ব বৈদ্যুতিক সাব-স্টেশন, অটো জেনারেটর, বজ্রনিরোধক ব্যবস্থা, ডিস লাইন, ইন্টারনেট ও ইন্টারকম সংযোগ থাকবে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড নিয়োজিত থাকবে।
নির্মাণ চলাকালে কাজের পরিধি ও ড্রয়িং এস্টিমেট অনুযায়ী সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ধাপে ধাপে পরবর্তী কিস্তিসমূহ নির্ধারণ করা হবে।
প্রকল্প ও সদস্যগণের স্বার্থে বিস্তারিত শর্তাবলী উল্লেখপূর্বক উদ্যোক্তগণসহ সকল সদস্য প্রকল্পের সাথে ৩০০/- টাকা মূল্যমানের স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হবেন।
যেকোন প্রয়োজনে
যোগাযোগ করুন
প্রকল্প ভিজিট বা যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিসে আসুন অথবা ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকুন।
প্রকল্প অফিস
সুরমা সিটির এক্সক্লুসিভ শেয়ার এবং অন্যান্য বিষয়ে জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।